1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

পাকুন্দিয়ায় বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ জুলাই, ২০২১

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিদ্যুতায়িত হয়ে মো. রিয়াদ মিয়া (১০) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের চণ্ডিপাশা গ্রামে এ ঘটনা ঘটে। রিয়াদ ওই গ্রামের মো. ইসমাঈল হোসেনের ছেলে। সে চণ্ডিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ালেখা করত।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে রিয়াদ ঘরের সামনে চার্জরত অটোরিকশা স্পর্শ করে। এতে বিদ্যুতায়িত হয়ে সাথে সাথে সে মাটিতে লুটে পরে। আশপাশের লোকন দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্র মারা যাওয়ার তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ আঙ্গর টিভি