1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

পাকুন্দিয়ায় বাবার সামনে বজ্রপাতে ছেলের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৭ মে, ২০২১

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে রাকিব (২১) নামের এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই গ্রামের কাজল মিয়ার ছেলে। তিনি নরসিংদী জামিয়া কাশেমিয়া মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জুমা নামাজের পর বাড়ির পাশে বাবার সঙ্গে বোরো ধানের খড়ের গাদা দিচ্ছিলেন রাকিব। এসময় হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত ঘটে। বজ্রাঘাতে রাকিব ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক কামরুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি