1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

পাকুন্দিয়ায় ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার’ উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৭ মার্চ, ২০২১

তরুণ ও আগামী প্রজন্মকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানাতে ও বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করা হয়েছে।

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রোববার (৭ মার্চ) সকালে উপজেলা পাবলিক লাইব্রেরিতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।

উদ্বোধনকালে ইউএনও বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের স্থপতি। তাঁর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে বাঙালি জাতি অনুপ্রাণিত হয়ে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করে। তরুণ প্রজন্ম যাতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারে সেজন্য বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার চালু করা হয়েছে। এতে বেশ সংখ্যক পুস্তক রয়েছে। সেসব পড়ে আগামি প্রজন্ম বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবে।’

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান, পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মিজবাহ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়।

পরে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও মো. নাহিদ হাসানের সভাপতিত্বে ৭ মার্চের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি