1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনামঃ
অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি!

পাকুন্দিয়ায় প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত মোহন লাল নামে এক ব্যক্তি মারা গেছেন। আজ শুক্রবার ভোরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ব্যাপারে এখনও কোনো মামলা হয়নি। মৃত ব্যক্তি উপজেলার জাঙালিয়া ইউনিয়নের চরকাওনা মুনিয়ারীকান্দা গ্রামের মৃত করিম মেম্বারের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, পৈত্রিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল উপজেলার মুনিয়ারীকান্দা গ্রামের মৃত ছলিম মাস্টারের ছেলে নাছির উদ্দিন ও মৃত করিম মেম্বারের ছেলে সিরাজ উদ্দিনের মধ্যে। নাছির উদ্দিনের কাছে কিছু জমি পাবেন বলে সিরাজ উদ্দিন দাবি করে আসছিলেন। এনিয়ে উভয়পক্ষের মধ্যে বিবাদের সৃষ্টি হয়। মাস খানেক আগে এলাকায় সালিস-দরবার করে সিরাজ উদ্দিনকে নিষেধ করা হয়েছিল ওই জমিতে যেতে। কিন্তু সিরাজ উদ্দিন দরবারের সিদ্ধান্ত অমান্য করে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তার দখলে নিতে ওই জমিতে যায়। এনিয়ে নাছির উদ্দিন ও সিরাজ উদ্দিনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পরিবারের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নাছির উদ্দিনসহ তার পরিবারের পাঁচজন এবং সিরাজ উদ্দিনের পরিবারের দুজন সদস্য আহত হয়েছেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সারোয়ার জাহান বলেন, মোহন লাল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জেনেছি। তবে এ ব্যাপারে এখনও কোনো মামলা হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি