1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

পাকুন্দিয়ায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যৃ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাড়ির পাশে পুকুরে ডুবে সাওদা নামে পাঁচ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যৃ হয়েছে। রবিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে পৌরসদরের মঙ্গলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাওদা ওই গ্রামের নাজমুল মিয়ার মেয়ে। এ তথ্য নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরে বাড়ির পাশে পুকুর পাড়ে বসে অপর এক শিশুর সঙ্গে খেলা করছিল সাওদা। এ সময় সাওদা হঠাৎ পুকুরে পড়ে যায়। খবর পেয়ে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ওসি সারোয়ার জাহান বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ আঙ্গর টিভি