1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

পাকুন্দিয়ায় নিষেধাজ্ঞা অমান্য করায় ১৪ জনের জরিমানা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

সরকারি নিষেধাজ্ঞা ও স্বাস্থ্যবিধি অমান্য করায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১৪ জনকে মোট চার হাজার ৪৮০ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এ জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম লুৎফর রহমান বিচারক হিসেবে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার সারাদেশে সাত দিনের ‘লকডাউন’ ঘোষণা করেছে। লকডাউন বাস্তবায়নে মাঠ পর্যায়ে তৎপর রয়েছে স্থানীয় প্রশাসন।

এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকালে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম লুৎফর রহমান পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

পাকুন্দিয়া পৌরসদর, তারাকান্দি, মুনিয়ারীকান্দা ও মির্জাপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে নিষেধাজ্ঞা অমান্য করে সড়কে সিএনজি ও অটোরিকশা চালানোর দায়ে পাঁচ চালক ও দোকান খোলা রাখার দায়ে দুই কাপড় বিক্রেতাকে মোট তিন হাজার পাঁচশত টাকা জরিমানা করেন। অপরদিকে মুখে মাস্ক পরিধান না করায় সাত পথচারীকে ৯৮০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে এ জরিমানা করেন বিচারক একেএম লুৎফর রহমান।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক পাকুন্দিয়ার ইউএনও (অ.দা.) একেএম লুৎফর রহমান বলেন, লকডাউন কার্যকর করতে মাঠ পর্যায়ে তৎপর রয়েছে উপজেলা প্রশাসন। নিয়মিত অভিযানের অংশ হিসেবে ১৪ জনকে অর্থদণ্ড করা হয়েছে।

করোনা সংক্রমণ রোধে সবাইকে সরকারি নিষেধাজ্ঞা ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি