1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

পাকুন্দিয়ায় কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার বিতরণ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১

শ্রমিক ঘাটতি কমানো ও দ্রুত ধান কর্তন করে ঘরে তুলতে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৫০% ভর্তুকীতে কৃষকদের মাঝে চারটি কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই কম্বাইন হারভেস্টার বিতরণের আয়োজন করে।

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে চাবি তুলে দিয়ে কম্বাইন হারভেস্টার বিতরণের উদ্বোধন করেন।

ভারপ্রাপ্ত ইউএনও একেএম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল হাসান আলামিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুস ছালাম, পাকুন্দিয়া থানার ওসি সারোয়ার জাহান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিছবাহ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি বিভাগ জানায়, কম্বাইন হারভেস্টারে ঘন্টায় ৮০ থেকে ১২০ শতাংশ জমির ধান কর্তন, মাড়াই ও ঝাড়াই সম্ভব। এতে স্বল্প সময়ে অল্প খরচে কৃষক তাদের উৎপাদিত ধান ঘরে তুলতে পারবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি