1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি! ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ পরিবারে ভাতা—সংসদে প্রধানমন্ত্রীর তথ্য কুমিল্লায় কালবৈশাখীর তাণ্ডব: ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎহীন ১৭ উপজেলা সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায়

পাকুন্দিয়ায় ইয়াবাসহ একজন গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২

কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে একহাজার পিস ইয়াবাসহ সায়েদুল ইসলাম (৩৭) নামে একজনকে গ্রেফতার করেছে র‍্যাব। আজ রবিবার বিকালে অভিযানটি চালায় র‍্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট বাজারে অভিযান চালায় র‍্যাবের দলটি। এ সময় একহাজার পিস ইয়াবা ও একটি মোবাইল ফোনসেটসহ সায়েদুলকে গ্রেফতার করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চানপুর গ্রামের ছামির উদ্দিনের ছেলে।

র‍্যাবের কোম্পানী অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার বিএন এম. শোভন খান গ্রেফতার সায়েদুলকে একজন মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, তিনি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
তাকে পাকুন্দিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে র‍্যাব জানায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি