1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

পাকুন্দিয়ায় আগুনে ছাই হলো দুটি ঘর

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ মে, ২০২১

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর এলাকায় আগুনে দুটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে পৌরসভার উত্তরপাড়া গ্রামের মোহাম্মদ আলীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী জানান, গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদ আলীর গোয়ালঘরে হঠাৎ আগুন জ্বলতে দেখেন বাড়ির লোকজন। মুহূর্তেই গোয়ালঘর থেকে বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় আসবাপত্রসহ দুটি ঘর।

ক্ষতিগ্রস্ত মোহাম্মদ আলী জানান, তার গোয়ালঘর ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৫-৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। গোয়ালঘর থেকে আগুনের সূত্রপাত হলেও কীভাবে আগুন লেগেছে তা তিনি বলতে পারছেন না। তিনি আরও জানান, অতিরিক্ত গরম থাকায় এসময় গরুগুলো বাইরে রাখা হয়েছিল। ফলে গরুগুলো প্রাণে বেঁচে যায়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো.সারোয়ার জাহান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। আগুনের সূত্রপাতের ঘটনাটি এখনো জানা যায়নি। তবে মশার কয়েল থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি