1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

পাকিস্তানি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমানে আগ্রহ বাংলাদেশের

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বদলাতে শুরু করে। দুই দেশের সম্পর্কে উন্নয়নের হাওয়া বইতে শুরু করে। বাণিজ্যিক সম্পর্কের পর এবার দুই দেশের মধ্যে সামরিক অংশীদারিত্বও বাড়ছে।

গত বুধবার (১৫ জানুয়ারি) পাকিস্তানের সামরিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে রাওয়ালপিন্ডির পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল সদরদপ্তর (জিএইচকিউ) পরিদর্শন করেন বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল। আর সেই সফরে পাকিস্তানের জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান নিয়ে নিজেদের আগ্রহের কথা জানিয়ে এসেছেন বাংলাদেশি সামরিক কর্মকর্তারা।

পাকিস্তান ভিত্তিক দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবর অনুযায়ী, বাংলাদেশ থেকে একটি উচ্চপর্যায়ের সামরিক প্রতিনিধিদল গত বুধবার পাকিস্তান সফর করেন এবং দেশটির এয়ার ফোর্স (পিএএফ) প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে দেখা করে।

সংবাদমাধ্যমটি বলছে, বাংলাদেশের সেনাবাহিনী প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের নেতৃত্বে প্রতিনিধিদলটি পাকিস্তানের উন্নত সামরিক সরঞ্জাম, বিশেষ করে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমানের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন।

ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) অনুসারে, তাদের মধ্যকার বৈঠকটি ইসলামাবাদের বিমানবাহিনীর সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছিল। সেখানে উভয় পক্ষ সামরিক সম্পর্ক জোরদার এবং তাদের বিমানবাহিনীর মধ্যে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেছেন।

এ ছাড়া পাক এয়ার চিফ মার্শাল জহির আহমেদ যৌথ প্রশিক্ষণ কর্মসূচি এবং সহযোগিতামূলক সুযোগ সম্প্রসারণের ওপর দৃষ্টি নিবদ্ধ করে বাংলাদেশের সঙ্গে সামরিক অংশীদারিত্ব আরও গভীর করার জন্য পাকিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান পাকিস্তান বিমান বাহিনীর আধুনিক উদ্যোগ, অত্যাধুনিক প্রযুক্তি ও দেশীয়ভাবে উন্নত প্রযুক্তিগত কাঠামোর প্রশংসা করেন। তিনি বিশেষভাবে অন্যান্য আধুনিক সামরিক হার্ডওয়্যারের সাথে জেএফ-১৭ থান্ডার বিমানের বিষয়ে আগ্রহ দেখিয়েছেন।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি