1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি ভারতীয় সেনাপ্রধানের

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

সীমান্তে সন্ত্রাসবাদে মদদ বন্ধ না করলে পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

শুক্রবার (৩ অক্টোবর) পাকিস্তানের বিরুদ্ধে চালানো অপারেশন সিঁদুর নিয়ে কথা বলতে গিয়ে এমন হুমকি দেন ভারতীয় সেনাপ্রধান। তিনি বলেন, “অপারেশন সিঁদুর ১.০ আমরা সংযম দেখিয়েছিলাম। কিন্তু এবার কোনো সংযম আর আমরা দেখাব না। এবার আমরা পাকিস্তানকে এমন পরিস্থিতিতে ফেলব যে তারা ভাববে। পাকিস্তান যদি ভূগোলে (মানচিত্রে) তাদের জায়গা রাখতে চায় তাহলে তাদের অবশ্যই সীমান্তে রাষ্ট্র সমর্থিত সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে।”

তিনি দাবি করেন, গত মে মাসে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসীদের ক্যাম্প ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে হামলা চালানো হয়েছে। এসব অবকাঠামোতে হামলার মাধ্যমে প্রমাণ হয়েছে পাকিস্তান নিজ দেশে সন্ত্রাসবাদকে লালনপালন করে। ভারত যদি ওই সময় ব্যবস্থা না নিত তাহলে পাকিস্তান এ সত্যকে আড়াল করত বলেও মন্তব্য করেন তিনি।

অপরদিকে ভারতীয় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং দাবি করেছেন যে অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানের বিমান বাহিনীর বেশ কয়েকটি যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছিল, যার মধ্যে এফ-১৬ এবং জেএফ-১৭ মডেলের বিমান ছিল।

তিনি বলেন, ওই সংঘাত থামানোর জন্য পাকিস্তানই যুদ্ধবিরতির আবেদন করেছিল। এপি সিংয়ের মতে, এতে প্রমাণিত হয় যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ নয়, বরং ইসলামাবাদের পক্ষ থেকেই শান্তি প্রার্থনা করা হয়েছিল। তিনি আরও দাবি করেন যে ভারতীয় কোনো যুদ্ধবিমান ধ্বংসের পাকিস্তানি দাবি স্রেফ “মিথ্যা প্রচারণা” এবং তারা তাদের জনগণকে বিভ্রান্ত করছে।

বিমান বাহিনী প্রধান নিশ্চিত করেছেন যে এই অভিযানে পেহেলগামের সন্ত্রাসী হামলার জবাবে ভারতীয় সেনারা পাকিস্তান ও পাকিস্তানশাসিত কাশ্মিরের ৯টি সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে নির্ভুল হামলা চালায়। তিনি বলেন, ভারত প্রায় ৩০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হেনে তাদের উদ্দেশ্য পূরণ করেছে, যার ফলস্বরূপ পাকিস্তান যুদ্ধবিরতির অনুরোধ জানায়।

সূত্র: এনডিটিভি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি