1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

পাওনা দাবিতে আন্দোলনে জিপির সাবেক কর্মীরা, আটক ৬

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

বকেয়া ও অন্যান্য আইনসঙ্গত পাওনা আদায়ে আন্দোলনে নেমেছেন গ্রামীণফোনের (জিপি) সাবেক কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় তাদের ৬ কর্মীকে আটক করা হয়েছে বলে দাবি করেন অংশগ্রহণকারীরা।

মঙ্গলবার (৩০ জুন) সকালে রাজধানীর বসুন্ধরাস্থ জিপির প্রধান কার্যালয়ের সামনে ‘গ্রামীণফোন ৫ শতাংশ বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ’-এর ব্যানারে আন্দোলনে নামেন সাবেক এই কর্মীরা।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে কর্মীরা গ্রামীণফোনের প্রধান কার্যালয়ের আশেপাশে কর্মীরা অবস্থান করেন। যমুনা ফিউচার পার্কসহ আশেপাশের গলিতে তারা অবস্থান করার সময় ৬ জনকে আটক করে ভাটারা থানায় প্রেরণ করা হয়। এছাড়াও গ্রামীনফোনের প্রধান কার্যালয়ের সামনে প্রচুর পরিমাণে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

আটকের বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, গ্রেপ্তার নয় তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ করে সংশ্লিষ্টতা পেলে তাদের গ্রেপ্তার দেখানো হবে, না হলে তাদের ছেড়ে দেওয়া হবে।

আন্দোলনের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম বলেন, আজকের কর্মসূচিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৫-৬ শতাধিক সাবেক কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যরা এখানে এসেছেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা তাদের দাবি অনুযায়ী দীর্ঘদিনের বকেয়া ৫ শতাংশ বিলম্ব পাওনা পরিশোধের আহ্বান শান্তিপূর্ণ ও আলোচনাভিত্তিক সমাধানের প্রত্যাশা ব্যক্ত করবেন।

বিস্তারিত আসছে…

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি