1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

পরিবারের সাথে রাগ করে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ মার্চ, ২০২২

ময়মনসিংহ নগরীতে পরিবারের সদস্যদের সাথে রাগ করে একটি বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন এক স্কুলছাত্রী। তার নাম অর্কপ্রিয়া ধর শ্রীজা (১৬)। রোববার (১৩ মার্চ) দুপুর ২ টার দিকে স্বদেশী বাজার এলাকায় সড়কের ওপর পড়ে মৃত্যু হয় তার।

নিহত অর্কপ্রিয়া ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্রী। তিনি ময়মনসিংহ কমার্স কলেজের বাংলা বিভাগের শিক্ষক, গবেষক ও ছড়াকার ছড়াকার স্বপন ধরের মেয়ে।

আত্মহত্যার ঠিক আগমূহুর্তে ফেসবুকে নিজের টাইমলাইনে একটি দীর্ঘ স্ট্যাটাসও দেয় অর্কপ্রিয়া৷ সেখানে তিনি নিজের স্বাধীনতার ওপর বাবা-মা-ভাইয়ের হস্তক্ষেপের কারণে তাদের প্রতি দীর্ঘদিনের ক্ষোভের কথা তুলে ধরেন। সেই রাগ-ক্ষোভ থেকেই এই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন বলে সেখানে প্রকাশ করে অর্কপ্রিয়া।

স্বজনরা জানিয়েছেন, ঘটনাস্থলের পাশের ভবনের ৬ষ্ঠ তলায় নিহত স্কুলছাত্রী অর্কপ্রিয়া ধরের খালার বাসা। গত পরশু এই বাসায় বেড়াতে এসেছিলেন এবং পুলিশ লাইন্স এলাকার নিজের বাসায় চলেও গিয়েছিলো প্রিয়া। আজ কখন এই ভবনে এসেছে তা জানা নেই কারও। এ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শহর জুড়ে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছি। ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি