1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশে বড় রদবদল: ৫ অতিরিক্ত ডিআইজিসহ ৮ কর্মকর্তা বদলি ডেমরায় প্যাকেজিং কারখানায় আগুন, শ্রমিক আহত ধর্মকে রাজনীতির হাতিয়ার নয়—প্রধানমন্ত্রী বিল স্থগিতের দাবি বিরোধীদলীয় নেতার, ‘অধিকার খর্ব করবেন না’ ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা দুই পুলিশ সদস্য প্রত্যাহার, বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে হাজিরা এড়িয়ে গেলেন কামরুল, ‘যেকোনো মূল্যে উপস্থিতি’ নির্দেশ রাজনৈতিক হয়রানির ২৩,৮৬৫ মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ

পরিবারকে ফিরে পেল হারিয়ে যাওয়া রুবেল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ জুলাই, ২০২১

পুলিশ ও একদল স্বেচ্ছাসেবকের চেষ্টায় অবশেষে খোঁজ মিলেছে হারিয়ে যাওয়া শিশু রুবেলের (১২) পরিবারের। শনিবার সন্ধ্যায় এক স্বজনের কাছে রুবেলকে হস্তান্তর করেছে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার। তিনি বলেন, আমরা জানতে পারি ছেলেটির বাসা মিরপুর-১১ এর কালশী বিহারী পূরবী হলের কাঁচাবাজারের পাশে। এরপর আমরা সংশ্লিষ্ট থানা ও মসজিদের মুয়াজ্জিনের সাথে যোগাযোগ করি। সেই মোয়াজ্জিন তার এলাকায় খুঁজে ছেলের পরিবারকে বের করেন। পরে বাবা-মায়ের সাথে কথা বলে আমরা নিশ্চিত হয়েছি।

ওসি আরও বলেন, পরিবারের সাথে কথা বলে জানতে পারি সুমন নামে এক ব্যক্তি ছেলেটির খালু হয়। তার বাড়ি ময়মনসিংহ সদরের দুলালবাড়ি গুচ্ছ গ্রামে। পরে খবর দেয়ার পর ওই ব্যক্তি কোতোয়ালি থানায় আসলে তার কাছে রুবেলকে হস্তান্তর করা হয়।

এর আগে, গত দুই দিন আগে বড় ভাই মারধর করায় অভিমান করে বাড়ি থেকে একটি বাসে চড়ে ময়মনসিংহে চলে আসে রুবেল। সকালে বিষয়টি জানতে পেরে কয়েকজন স্বেচ্ছাসেবী যুবক তাকে উদ্ধার করে কোতোয়ালি মডেল থানায় নিয়ে আসেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি