1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

পরিচালকের কুপ্রস্তাব, প্রধানমন্ত্রীর সাহায্য চাইলেন অভিনেত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০

পরিচালকের কুপ্রস্তাব, প্রধানমন্ত্রীর সাহায্য চাইলেন অভিনেত্রী

রিপোর্টার


  • আপডেট :
    রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০


  • বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক : বিশ্ব শোবিজ অঙ্গনে চলছে মিটু আন্দোলনের ঝড়। ভারতেও অনেক স্বনামধন্য ব্যক্তিদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। শক্তিমান অভিনেতা অমিতাভ বচ্চনসহ অনেক তারকার নামে অভিযোগ এসেছে বিভিন্ন নারীদের কাছ থেকে।
এবার মিটু অভিযোগে বিদ্ধ বলিউডের নামি নির্মাতা অনুরাগ কাশ্যপ। বাঙালি অভিনেত্রীর বিস্ফোরক দাবিতে তুলকালাম শুরু হয়েছে হিন্দি সিনেমার আঙিনায়। অভিনেত্রী অনুরাগের বিরুদ্ধে অভিযোগ এনে তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাহায্যও চেয়েছেন বিষয়টির ব্যাপারে সঠিক পদক্ষেপের জন্য।
টেলিভিশন ধারাবাহিক ‘সাথ নিভানা সাথিয়া’-তে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন পায়েল। ‘পটেল কি পঞ্জাবি শাদি’ নামক বলিউড ছবিতেও কাজ করেছেন বাঙালি এই অভিনেত্রী। পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুললেন তিনি। পায়েলের এই বিস্ফোরক মন্তব্যে ইতোমধ্যেই শোরগোল পড়েছে নেটপাড়ায়।
শনিবার একটি ট্যুইটে তিনি লিখেছেন, ‘খুব বাজেভাবে অনুরাগ কাশ্যপ আমাকে জোর করেছিলেন। পিএমও ইন্ডিয়া নরেন্দ্র মোদীজি এর বিরুদ্ধে পদক্ষেপ করুন এবং দেশকে দেখান যে এমন একজন সৃজনশীল মানুষ আসলে কতটা শয়তান। আমি জানি এর পর আমার নিরাপত্তায় টান পড়বে। দয়া করে সাহায্য করুন।’
তিনি আরও বলেন, ‘অনুরাগ আমায় বলেন, প্রত্যেক অভিনেত্রীরই আমার সঙ্গে শারীরিক সম্পর্ক রয়েছে। বিষয়টি খুবই সাধারণ। সেই সকল অভিনেত্রীদের ফোন করলেই তারা ছুটে চলে আসবে। আমি যখন ওকে বলি আমি স্বাচ্ছন্দ নই, তবুও উনি আমায় বলেন, শারীরিক সম্পর্ক রাখলে গ্ল্যামারের দুনিয়ায় আমার নাম হবে।’
এই অভিযোগ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরই জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা ট্যুইট করেছেন। সেখানে পায়েল ঘোষের ট্যুইটকে রেখে তাকে বিস্তারিত অভিযোগ জানানোর আবেদন করেছেন তিনি। একইসঙ্গে জাতীয় মহিলা কমিশনকে পদক্ষের করার কথাও বলেছেন।
এরই মধ্যে এই ট্যুইটকে হাতিয়ার করে ফের একবার অনুরাগ কাশ্যপকে আক্রমণ করেছেন কঙ্গনা রানাওয়াত। আসরে নেমে পড়েছেন তিনি। দীর্ঘদিন ধরেই তার ও অনুরাগের ট্যুইটারে বাগযুদ্ধ চলছে। এদিন পায়েলের অভিযোগটি পোস্ট করে কঙ্গনা লিখেছেন, ‘প্রতিটা স্বর গুরুত্বপূর্ণ।’ অনুরাগ কাশ্যপকে গ্রেফতার করা হোক বলেও দাবি করেন তিনি।
তবে এ বিষয়ে অনুরাগ ক্যাশপ এখনও পর্যন্ত মুখ খুলেননি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি