1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায় শাহজালালে নিরাপত্তা ভেঙে রানওয়ের কাছে যুবক, আটক চট্টগ্রামে পরিত্যক্ত ট্রেনের দুই বগিতে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণ রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

পদ্মা সেতু উদ্বোধনের দিনকে স্মরণীয় করে রাখতে চাই : ডিসি এনামুল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ জুন, ২০২২

ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ এনামুল হক বলেছেন, পদ্মা সেতু আমাদের গর্ব ও সক্ষমতার প্রতীক। এটি বাঙালির জন্য মহান অর্জন। আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করবেন। আমরা এই ঐতিহাসিক অর্জন এবং উদ্বোধনের দিনটিকে স্মরণীয় করে রাখতে চাই। এজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে।

বুধবার (২২ জুন) বিকেলে ময়মনসিংহ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এসব বিষয় জানান জেলা প্রশাসক। এসময় তিনি আরও জানান, দিনব্যাপী এই কর্মসূচীর মধ্যে রয়েছে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা অনুষ্ঠান, বেলুন উড়ানো, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজি। এছাড়াও দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের সকল কার্যালয় ও নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে আলোকসজ্জা এবং তোড়ণ নির্মাণ করা হবে।

বর্ণাঢ্য এ আয়োজনে নগরীর সকল শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হবে বলেও জানান ডিসি।

এদিকে, সরকারের ভুর্তকিমূল্যে ময়মনসিংহে ৩ লক্ষাধিক পরিবারে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে বলেও এই প্রেস ব্রিফিংয়ে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। তিনি জানান, ময়মনসিংহে ৩ লক্ষ ২ হাজার ৯ শত ৭১টি পরিবারে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। জেলার ১৩টি উপজেলা ও ১০টি পৌরসভায় মোট ৫৪৮টি দোকানে ১৫৬ জন তালিকাভুক্ত ডিলারের মাধ্যমে এই পণ্য বিক্রি করা হচ্ছে।

এছাড়াও ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় ৭০ হাজার ৪০৫টি ফ্যামিলি কার্ডধারী পরিবার এই পণ্য পাবে। তারা এক কেজি চিনি, দুই কেজি মশুর ডাল ও দুই কেজি সয়াবিল তেল নির্ধারিত মূল্যে ক্রয় করতে পারবে বলেও জানান তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ উন্নয়ন) মো. নজরুল ইসলাম, সহকারি কমিশনার (ভারপ্রাপ্ত) আজওয়াত হাসান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি