1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

পদ্মা সেতুতে ৪৫২ দিনে ১ হাজার কোটি টাকা টোল আদায়

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

পদ্মা সেতুতে এক হাজার কোটি টাকা টোল আদায়ের মাইলফলক অতিক্রান্ত হয়েছে।

আজ বুধবার দুপুর ২টা পর্যন্ত পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে এক হাজার কোটি ৩১ লাখ ৬২ হাজার ৬০০ টাকা এবং মোট ৭২ লাখ ৯৬ হাজার ৯২২টি যানবাহন পদ্মা সেতু পার হয়েছে।

পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত বছরের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই প্রত্যাশার চেয়ে বেশি পরিমাণ যানবাহন চলাচল করেছে। ফলে টোল আদায়ও হচ্ছে প্রত্যাশার চেয়ে বেশি।’

এদিকে, পদ্মা সেতুতে চলন্ত যানবাহন থেকে স্বয়ংক্রিয় টোল আদায় এখনো চালু হয়নি। গত ৬ জুলাই চলন্ত যানবাহন থেকে টোল আদায় কার্যক্রমের সফল ট্রায়াল সম্পন্ন হয়েছিল।

এ বিষয়ে আমিরুল ইসলাম চৌধুরী বলেন, ‘এটি এখনো পাইলটিং পর্যায়ে রয়েছে। সফটওয়্যারের সব কাজ সম্পন্ন হলে এবং সাধারণ যানবাহনের রেজিস্ট্রেশনের পর এটি চালু করা হবে।’

উল্লেখ্য, গত বছরের ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। সেদিন সেতু দিয়ে যান চলাচল বন্ধ ছিল। পরদিন ২৬ জুন সকাল ৬টা থেকে পদ্মা সেতু দিয়ে যান চলাচল শুরু হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি