1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

পদ্মা সেতুতে বসলো ৩৪তম স্প্যান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

পদ্মা সেতুতে বসলো ৩৪তম স্প্যান

মুন্সীগঞ্জ প্রতিনিধি
পদ্মা সেতুর ৩৪তম স্প্যান বসানো হয়েছে। রবিবার সেতুর মাওয়া প্রান্তে ৭ ও ৮ নম্বর পিয়ারের ওপর স্প্যান ২-এ বসানো হয়। এর ফলে দৃশ্যমান হলো সেতুর ৫ হাজার ১০০ মিটার। ৩৩তম স্প্যান বসানোর ছয় দিন পর বসলো ৩৪তম স্প্যানটি।

নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক (মূল সেতু) দেওয়ান আব্দুল কাদের জানান, ঠিক সকাল ১০টা চার মিনিটের সময় স্প্যান বসানোর কার্যক্রম শেষ হয়। এর আগে শনিবার বিকাল পৌনে ৪টার দিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়ায় অবস্থিত কন্সট্রাকশন ইয়ার্ডের স্টিল ট্রাস জেটি থেকে স্প্যানটি বহন করে পৃথিবীর সবচয়ে বড় ভাসমান ক্রেন তিয়ান-ই রওনা দেয়। প্রায় ৩০ মিনিট পর পিয়ারের কাছে পৌঁছে ক্রেনটি।

তবে আবহাওয়া অনুকূলে না থাকায় স্প্যান বসানো যায়নি। পদ্মা সেতুতে বাকি থাকলো ৭টি স্প্যান বসানো। ৩০ অক্টোবর ৮ ও ৯ নম্বর পিয়ারের ওপর ৩৫তম স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে। সর্বশেষ স্প্যান বসবে ১০ ডিসেম্বর।

মূল সেতু নির্মাণের কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে চীনের আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি