1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সরিয়ে দেওয়া হয়েছে একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা বিশ্বের সেরা এয়ারলাইন কোনগুলো জেনে নিন ধানমন্ডির ইচিগো রেস্টুরেন্টে অভিযান, লাখ টাকা জরিমানা ১৮ কোটি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব : দুদক চেয়ারম্যান রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে ১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি গণমাধ্যম এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি স্বাধীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ ৯৯৯-এ ফোন, মহাখালী থেকে চুরি হওয়া বাস উদ্ধার মিরপুর বেড়িবাঁধে

পতিতা পল্লি থেকে আ.লীগ নেতা গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

জামালপুরে পতিতা পল্লি থেকে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও নিজ বাড়ি থেকে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আরেক নেতাও গ্রেপ্তার হয়েছেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন জামালপুর সদর থানার ওসি আবু ফয়সাল মো. আতিক।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

পতিতা পল্লি থেকে গ্রেপ্তার ওই নেতার নাম মাসুদ পারভেজ মুকুল। তিনি জেলার মেলান্দহ পৌর আওয়ামী লীগের সহসভাপতি। গ্রেপ্তার অপর নেতা সাইফুল ইসলাম আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ জামালপুর পৌর শাখার আহ্বায়ক।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল জুলাই-আগস্টের ঘটনায় করা দুই মামলায় এজাহার ভুক্ত আসামি। জুলাই-আগস্টের ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে মেলান্দহ পৌর আওয়ামী লীগের সহসভাপতি মাসুদ পারভেজ মুকুলের বিরুদ্ধে।

সাইফুল ও মুকুলকে সাংবাদিকদের সামনে উপস্থিত করা হলে স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর সৈনিক।’

জামালপুর সদর থানার ওসি আবু ফয়সাল মো. আতিক জানান, গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। এর আগে শহরের দেওয়ানপাড়ায় যুবলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া জামালপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মমিনুল ইসলাম মোবারককে গ্রেপ্তার করে গতকালই আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি