1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি কী বার্তা দি‌তে হঠাৎ দি‌ল্লি গে‌লেন দীনেশ ত্রিবেদী? ‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক

পণ্য বর্জনের ডাক দেয়া ব্যক্তিদের স্ত্রীরা ভারতীয় শাড়ি পরে: পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ মার্চ, ২০২৪

পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ভারতের পণ্য বর্জনের ডাক দেয়া ব্যক্তিদের স্ত্রীরা ভারতের শাড়ি পরে। আবার তারা নিজেরাই ইফতারে ভারতীয় পেঁয়াজের পেঁয়াজু খায়। রোববার (২৪ মার্চ) চার দিনের সফরে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুকের ঢাকায় আসা উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছেন মেজর হাফিজ। কয়েক দিন আগে ভারতে গিয়ে চিকিৎসা করে এসেছে তিনি। বিএনপির মূল উদ্দেশ্য হলো দেশের বাজারকে অস্থিতিশীল করা।

তিনি বলেন, গত নির্বাচনে আওয়ামী লীগ থেকে নির্বাচন করার জন্য অনেকে লাইন দিয়েছিল। হিসাব মেলেনি বলে নির্বাচনে আসেনি– পররাষ্ট্রমন্ত্রী এমন বক্তব্যে জয়নুল আবদীন ফারুক বলেছেন আইনগত ব্যবস্থা নেবেন। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জয়নুল আবদীন ফারুক নিজে ছাত্রলীগ করত। ক্ষমতার উচ্ছিষ্ট খাওয়ার জন্য বিএনপিতে গেছে। আইনগত ব্যবস্থা নিক। আমি বসে আছি।

পররাষ্ট্রমন্ত্রী জানান, ভুটানের রাজা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া রাজার সফরে দুদেশের মধ্যে তিনটি সমঝোতা স্মারক সই হবে। ভুটানের রাজা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর, শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট, পদ্মা সেতু, আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চলসহ বেশ কয়েকটি জায়গা পরিদর্শন করবেন।

মন্ত্রী বলেন, কুড়িগ্রামে ১৯০ একর জমি ভুটানি বিনিয়োগকারীদের দেয়ার কথা ভাবছে সরকার। ভুটানের রাজা কুড়িগ্রাম সফর করবেন। চার দিনের সফর শেষে কুড়িগ্রাম দিয়ে সড়কপথে বাংলাদেশ থেকে ভুটান যাবেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি