1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

পটিয়ায় কাভার্ডভ্যানসহ তেল ছিনতাই, গ্রেপ্তার ১

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

চট্টগ্রামের পটিয়ায় সুজন দত্ত (৪৫) নামে একেজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পলিশ বলছে সে ছিনতাই চক্রের সদস্য।

সুজনকে গ্রেপ্তারের সময় মিনি কাভার্ডভ্যানসহ ১ হাজার ৩৫২ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।

শনিবার (২৫ অক্টোবর) জেলা পুলিশের পক্ষে থেকে এই তথ্য জানানো হয়।

গ্রেপ্তার সুজন দত্ত আনোয়ারা উপজেলার চাতরি ইউপির দিলীপ দত্তের ছেলে।

পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ দে জানান, গত বৃহস্পতিবার সকালে নয়াহাট এলাকায় স্মাইল ফুড প্রোডাক্টস লিমিটেড কোম্পানির সয়াবিন তেলবাহী একটি মিনি কাভার্ডভ্যান ছিনতাই হয়। এ সময় কয়েকজন দুর্বৃত্ত চালককে মারধর করে নগদ টাকা, মোবাইল ফোন ও গাড়িসহ তেল লুট করে নিয়ে যায়।

তিনি আরও বলেন, ঘটনার পর কোম্পানির কর্মকর্তা শাহ জুলহাস বাদী হয়ে পটিয়া থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর বিকাল সাড়ে ৪টায় আনোয়ারা উপজেলার চাতরি ইউপির নিজবাড়ি থেকে সুজন দত্তকে গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাই করা মিনি কাভার্ডভ্যানসহ ১ হাজার ৩৫২ লিটার তেল উদ্ধার করা হয়। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি