1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

পক্ষপাতের অভিযোগে পঞ্চগড়ে ডিসি-রিটার্নিং কর্মকর্তার পদত্যাগ দাবি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

নির্বাচনি আচরণবিধি বাস্তবায়নে প্রশাসনিক পক্ষপাতের অভিযোগ তুলে পঞ্চগড়ের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মোহাম্মদ সায়েমুজ্জামানের পদত্যাগ দাবি করেছে ১১ দলীয় জোট।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেল থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন জোটের নেতাকর্মীরা। দীর্ঘ সময় অতিবাহিত হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো আশ্বাস না পাওয়ায় সন্ধ্যার পর তারা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার পদত্যাগের দাবি জানান।

অবস্থান কর্মসূচির মধ্যেই আন্দোলনকারীরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনেই মাগরিব ও এশার নামাজ আদায় করেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলমান।

কর্মসূচিতে বক্তব্য দেন জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক শিশির আসাদ, পঞ্চগড় পৌর জামায়াতের আমির জয়নাল আবেদীন, সেক্রেটারি নাসির উদ্দীন, শিবির নেতা ফজলে রাব্বী, জেলা ছাত্রশক্তির সেক্রেটারি মাজহারুল ইসলাম সেলিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, বিএনপির প্রার্থী প্রকাশ্যে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালালেও রিটার্নিং কর্মকর্তা কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছেন না। একাধিকবার লিখিত ও মৌখিক অভিযোগ জানানো হলেও তা আমলে নেওয়া হয়নি বলে দাবি করেন তারা।

নেতারা আরও বলেন, বিএনপির প্রার্থী বিধিবহির্ভূতভাবে ফেস্টুন টাঙিয়ে প্রচারণা চালাচ্ছেন। এসব ফেস্টুন অপসারণের জন্য প্রশাসনকে সময় বেঁধে দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে কোনো কার্যকর পদক্ষেপ বা আশ্বাস না পাওয়ায় তারা পদত্যাগের দাবি জানাতে বাধ্য হন।

সন্ধ্যার পর অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন ১১ দলীয় জোট মনোনীত পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন এবং জেলা খেলাফত মজলিসের সভাপতি মীর মোর্শেদ তুহিন।

এ বিষয়ে জেলা প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি