1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনামঃ
রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩

নেপালে ৭২ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩

আজ রোববার ৭২ আরোহী নিয়ে একটি উড়োজাহাজ নেপালের কাস্কী জেলার পোখারায় বিধ্বস্ত হয়েছে।

ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতাউলা এএফপিকে বলেন, ‘উড়োজাহাজে ৬৮ যাত্রী ও ৪ ক্রু সদস্য ছিল। উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। আমরা জানি না কেউ বেঁচে আছেন কী না।’ তিনি আরও জানান, ক্রুর মধ্যে ২ জন বৈমানিক ও ২ জন বিমানবালা ছিলেন।

ইয়েতি এয়ারলাইন্সের এটিআর ৭২ উড়োজাহাজটি পোখারা থেকে কাঠমান্ডু যাতায়াত করে।

নেপালের সংবাদ মাধ্যম দ্য হিমালয়ান কাস্কী জেলার প্রধান জেলা কর্মকর্তা টেক বাহাদুর কেসির বরাত দিয়ে জানিয়েছে, উড়োজাহাজটি সেতি নদীর কাছাকাছি জায়গায় বিধ্বস্ত হয়য়। তিনি আরও জানান, উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল এক টুইট বার্তায় এই দুর্ঘটনার বিষয়ে তার উদ্বেগের কথা জানিয়েছেন। তিনি নেপালের সকল সরকারি সংস্থা, নিরাপত্তা বাহিনী ও স্থানীয়দের উদ্ধারকাজে অংশ নেওয়ার আহ্বান জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে বিধ্বস্ত উড়োজাহাজ থেকে ধোঁয়া বের হচ্ছে।

হেলিকপ্টারে করে উদ্ধার দল ঘটনাস্থলে রওনা হয়েছেন। এখনও দুর্ঘটনার বিস্তারিত জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি