1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

নেত্রকোনা সরকারি কলেজে চিত্র প্রদর্শনী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১

নেত্রকোনায় মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শীতকালীন চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নেত্রকোনা সরকারি কলেজের আয়োজনে সপ্তাহব্যাপী শীতকালীন চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

নেত্রকোনা সরকারি কলেজে মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক আরজ আলী কেন্দ্রীয় লাইব্রেরিতে চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান। প্রদর্শনীতে কলেজে অধ্যয়নরত ১১ জন শিক্ষার্থীর আঁকা চিত্র প্রদর্শিত হচ্ছে।

উদ্বোধন অনুষ্ঠানে কলেজের সহযোগী অধ্যাপক গোলাম মোস্তফার সঞ্চালনায় অধ্যক্ষ মো. নূরুল বাসেতের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মো. আব্দুল মতিন ভুঞা, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক দীপঙ্কর কুমার সরকার। এসময় প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পালসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি