1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

নেত্রকোনা বন্যার স্রোতে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ জুন, ২০২২

নেত্রকোনার দূর্গাপুর উপজেলার চন্ডীগড় ইউনিয়নের তেলাচী গ্রামে বন্যার পানিতে তলিয়ে যাওয়া নিখোঁজ যুবক আক্কাস মিয়ার লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। আজ শনিবার দুপুরে স্থানীয়দের সহায়তায় চন্ডীগড় উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তার লাশ উদ্ধার করা হয়। আক্কাস মিয়া দুর্গাপুর উপজেলার দশাল গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে আত্মীয়ের বাড়িতে বন্যার পানি ঢুকার খবর পেয়ে সহযোগিতার জন্য বাড়ি থেকে বের হন আক্কাস মিয়া।

পরে উপজেলার তেলাচী গ্রামের সামনে বন্যার পানির স্রোতে তলিয়ে নিখোঁজ হন তিনি। আজ শনিবার দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে তার লাশ উদ্ধার করে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি