1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সরিয়ে দেওয়া হয়েছে একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা বিশ্বের সেরা এয়ারলাইন কোনগুলো জেনে নিন ধানমন্ডির ইচিগো রেস্টুরেন্টে অভিযান, লাখ টাকা জরিমানা ১৮ কোটি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব : দুদক চেয়ারম্যান রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে ১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি গণমাধ্যম এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি স্বাধীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ ৯৯৯-এ ফোন, মহাখালী থেকে চুরি হওয়া বাস উদ্ধার মিরপুর বেড়িবাঁধে

নেত্রকোনা প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে ভিক্ষুক আটক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ আগস্ট, ২০২১

নেত্রকোনার মদন উপজেলার পল্লীতে এক বুদ্ধি ও বাকপ্রতিবন্ধী তরুণীকে (১৯) ধর্ষণের অভিযোগে নয়ন মিয়া (৩৫) নামের এক ভিক্ষুককে আটকের পর পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

রোববার (১৫ আগস্ট) বিকেলে অভিযুক্ত নয়ন মিয়াকে মদন থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

ভুক্তভোগী তরুণীর পরিবার সূত্রে জানা যায়, ওই তরুণীর পাঁচ ভাইবোনের মধ্যে তিনজনই প্রতিবন্ধী। রোববার দুপুরে তরুণীর মা কাজের জন্য বাড়ির বাইরে যান। এ সময় তিনি ঘরে শুয়েছিলেন। কিছুক্ষণ পর ভিক্ষা করতে আসা নয়ন মিয়া তাকে ঘরে একা পেয়ে ধর্ষণ করেন। পরে তার মা ঘরে এসে এ ঘটনা দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। এ সময় স্থানীয় লোকজন এসে ভিক্ষুক নয়ন মিয়াকে আটক করে পুলিশে হস্তান্তর করে।

ধর্ষণের শিকার তরুণীর মা বলেন, ঘরে এসে দেখি আমার প্রতিবন্ধী মেয়েটিকে একা পেয়ে ধর্ষণ করছে ভিক্ষুক নয়ন মিয়া। আমার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে আটকে রেখে থানায় খবর দেয়। আমার মেয়েটির রক্তক্ষরণ হচ্ছে। আমি এর ন্যায়বিচার চাই।

অভিযুক্ত ভিক্ষুক নয়ন মিয়া জানান, তিনি তাদের বাড়িতে ভিক্ষা করতে গিয়েছিলেন। তবে ধর্ষণের বিষয়টি অস্বীকার করেছেন তিনি।

মদন থানার উপপরিদর্শক (এসআই) আশরাউল ইসলাম বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। ভিক্ষুককে আটক করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশানুসারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি