1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

নেত্রকোনা ট্রাকচাপায় গৃহবধূ নিহত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২

চিকিৎসার জন্য স্থানীয় পল্লীচিকিৎসকের কাছে যাওয়ার পথে ট্রাকচাপায় এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে নেত্রকোনার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের দুর্গাপুর উপজেলার কালামার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। ওই গৃহবধূর নাম হালেমা আক্তার (৪৫)। তিনি দুর্গাপুর উপজেলার শুকনাকুড়ি গ্রামের ফয়জুর রহমানের স্ত্রী। পুলিশ ট্রাকটি জব্দ করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সকালে হালেমা আক্তার নিজের চিকিৎসার জন্য বাড়ি থেকে হেঁটে কালামার্কেট এলাকার এক পল্লীচিকিৎসকের বাড়িতে যাচ্ছিলেন। কালামার্কেট এলাকায় সড়ক পারাপারের সময় বিরিশিরিগামী একটি ট্রাক তাকে পেছন থেকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

দুর্গাপুর থানার ওসি (তদন্ত) এনামুল হক জানান, ট্রাকের চালক পালিয়ে গেছেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। ট্রাকটি জব্দ করা হয়েছে। পরবর্তী সময়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি