1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩

নেত্রকোনা জেলা আওয়ামী লীগের নতুন নেতৃত্বে চমক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

দীর্ঘ সাড়ে ৬ বছর পর আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকালে অনুষ্ঠিত হয়েছে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।

সম্মেলনে নতুন নেতৃত্বে চমক এসেছে। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

সভাপতি পদে এডভোকেট আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে এডভোকেট শামছুর রহমান লিটনের (ভিপি লিটন) নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের।

এর আগে প্রথম অধিবেশনে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

জেলা শহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষি মন্ত্রী মো. আবদুর রাজ্জাক এমপি, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেলসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নের্তৃবৃন্দ

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি