1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি কী বার্তা দি‌তে হঠাৎ দি‌ল্লি গে‌লেন দীনেশ ত্রিবেদী? ‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’

নেত্রকোনা কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৭ মে, ২০২২

নেত্রকোনার বারহাট্টা উপজেলার পাগলী গ্রাম থেকে সোনিয়া আক্তার (১৮) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে নিজ বসতঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়। সোনিয়া ওই গ্রামের খোকন মিয়ার মেয়ে এবং মোহনগঞ্জ মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির ছাত্রী। বারহাট্টা থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

সোনিয়ার ফুফু সেলিনা, মামা বাবুল মিয়া ও পুলিশ জানায়, বেশ ক’বছর ধরে পার্শ্ববর্তী বাসাউড়া গ্রামের কান্দারবাড়ির হারিছ মিয়ার ছেলে গার্মেন্টকর্মী শাকিল (২২) সোনিয়াকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। একপর্যায়ে শাকিল তার ফেসবুকে সোনিয়ার কিছু ছবি পোস্ট করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে বিব্রতকর অবস্থায় পড়ে পরিবারটি। সর্বশেষ বিভিন্ন কথাবার্তা লিখে সোনিয়াকে হুমকি দেয় শাকিল। ফলে লোকলজ্জা এড়াতে আত্মহননের পথ বেছে নেয় সোনিয়া।

আজ শুক্রবার সকালে নিজ কক্ষে প্রবেশ করে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয় সোনিয়া। দরজা ভেঙে লোকজন তাকে ঘরের একটি আড়ার সঙ্গে গলায় ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে বক্তব্য জানার জন্য অভিযুক্ত শাকিলকে পাওয়া যায়নি।

বারহাট্টা থানার ওসি মুহাম্মদ লুৎফুল হক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত শাকিলের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি