1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

নেত্রকোনায় ২৩ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ৪

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ২৩ বোতল ভারতীয় মদসহ চারজনকে গ্রেফতার করেছে থানা-পুলিশ। তারা পাটের বস্তা করে এসব মাদক বহন করার সময় গ্রেফতার হন। জব্দকৃত মাদকের মূল্য ৩৬ হাজার টাকা হবে বলে জানায় পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ময়মনসিংহের পৌরশহরে আকুয়া মোড়ল বাড়ি এলাকার মো. চাঁন মিয়ার ছেলে মো. আনোয়ারুল ইসলাম সাগর (২২), লাল মিয়ার ছেলে মো. সাগর (২৫) ও আব্দুল আজিজের ছেলে সুমন মিয়া (৩৫) এবং জামালপুরের সদর উপজেলার শৈলেরকান্দা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে মো. আ. মান্নান (৪৬)। আ. মান্নানের গ্রামের বাড়ি শৈলেরকান্দা হলেও তিনি আকুয়া মোড়ল বাড়ি এলাকায় থাকেন।

শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ। এরআগে গত শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে তাদেরকে দুর্গাপুর পৌরশহরের নাজিরপুর মোড়ের কাছে বায়তুল আমান জামে মসজিদ সামনের রাস্তা থেকে গ্রেফতার করেন থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল ফাহাদ।

দুর্গাপুর থানার ওসি মুহাম্মদ শিবিরিুল ইসলাম এসব নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি