1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি কী বার্তা দি‌তে হঠাৎ দি‌ল্লি গে‌লেন দীনেশ ত্রিবেদী? ‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক

নেত্রকোনায় ১২টি ইউপিতে ভোট চলছে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১

চতুর্থ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নেত্রকোনার ১২ টি ইউনিয়ন পরিষদে চলছে ভোটগ্রহণ। আজ রবিবার সকাল আটটা থেকে ১১৫টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে ভোটগ্রহণ কার্যক্রম। চলবে বিকেল চারটা পর্যন্ত।

মোহনগঞ্জ উপজেলার সাতটি খালিয়াজুরীর ৪টি ও সদর উপজেলার স্থগিতকৃত মদনপুর ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করছেন সাধারণ ভোটাররা।

১২ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৪ জন, সাধারণ সদস্য পদে ৩৭৪ ও সংরক্ষিত সদস্য পদে ১১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে ভোটার রয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৮১২ জন। এর মাঝে মহিলা ৮৪ হাজার ৩১২জন ও পুরুষ ৮৫ হাজার ৪৯৭জন। শান্তিপূর্ণ ভোট প্রদানের পরিবেশ তৈরিতে মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্সসহ অতিরিক্ত আইনশৃঙখলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি