1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

নেত্রকোনায় হেফাজত নেতা আব্দুল কাইয়ুম গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

হেফাজতে ইসলামের নেত্রকোনা জেলার আহ্বায়ক কমিটির শীর্ষ নেতা মাওলানা আব্দুল কাইয়ুমকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২৮ এপ্রিল) বিকেলে জেলার কেন্দুয়া উপজেলার একটি মাদরাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবির অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলা শহরের মালনী জামিয়া হুসাইনিয়া মাদরাসার পরিচালক ও হেফাজত নেতা মাওলানা আব্দুল কাইয়ুম কেন্দুয়ার বলাইশিমুল এলাকার একটি মাদরাসায় আত্মগোপনে ছিলেন। গ্রেফতারের পর বুধবার সন্ধ্যায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ২০১৩ সালে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি