1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট সীমান্তে ‘কুমির-সাপ’ মোতায়েনের প্রস্তাব বিএসএফের, সমালোচনায় বিশেষজ্ঞরা

নেত্রকোনায় হাতকড়াসহ পালিয়ে যাওয়া সেই আসামি গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ জুন, ২০২১

আদালতে নেয়ার পথে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামি পলাশকে (১৮) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩১ মে) দিবাগত রাত পৌনে ১১টার দিকে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আসামি গ্রেফতারের বিষয়টি মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (৩১ মে) বিকেলে মদন উপজেলার কাইটাইল ইউনিয়ের খাগুরিয়া থেকে চুরি করে আনা একটি গরুসহ পলাশকে আটক করে জনতা। পরে তাকে মদন থানা পুলিশে সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে সোমবার দুপুরে সিএনজিতে করে তাকে নেত্রকোনা আদালতে নেয়া হচ্ছিল। থানা থেকে মদন বাজার নামক স্থানে পৌঁছালে বৃষ্টি শুরু হয়। তখন হাতকড়া নিয়ে পালিয়ে যান আসামি। পরে পুলিশ অভিযান চালিয়ে রাতেই পাশের উপজেলা কেন্দুয়া থেকে তাকে গ্রেফতার করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি