1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

নেত্রকোনায় সবজির বাজারগুলোতে নেই করোনা সচেতনতা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১

জেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন ভোরে নেত্রকোনার কাঁচা বাজারগুলোতে আসতে শুরু করে নানা জাতের সবজি। বিশেষ করে ছুটির দিনে শুক্রবার এবং শনিবার সকাল সাতটা থেকে শহরের মগড়া নদীর মোক্তারপাড়া ব্রিজের নিচে জয়ের বাজার জমে ওঠে। বাজারে প্রতিদিন বিভিন্ন ক্রেতাদের মাঝে চাকরিজীবিরা বেশি কেনাকাটায় স্বাচ্ছন্দ্যবোধ করেন। সতেজ সবজি পাওয়ায় এখানে ক্রেতাদের ভিড়ও হয় প্রতিদিনই।

বাজারটিতে শুধু সবজিই নয় মাছ মাংসও পাওয়া যায়। একই স্থানে সবজিসহ মাছ মাংস পাওয়ায় চাকরিজীবী ক্রেতা এবং নারী ক্রেতাদের সুবিধা বেশি। পাইকারদের পাশাপাশি সরাসরি কৃষকরাও নিয়ে আসছেন এখানে সবজি। সুলভ মূল্যে কিনতে পেরে ক্রেতারাও ভিড় জমাচ্ছেন।

কিন্তু ব্যবসায়ীসহ ক্রেতাদের মাঝে নেই কোন স্বাস্থ্য সচেতনতা। করোনার সংক্রমণ হু হু করে বেড়ে গেলেও তাদের দেখে বুঝাই যায় না করোনা বলে দেশে কিছু আছে।

শুক্রবার সকালে বাজার ঘুরে দেখা গেছে, মিষ্টি কুমড়া ২০ থেকে ৪০ টাকা, পুইশাক ১৫ টাকা, ডাটা হালি ১৫ থেকে ২০ টাকা, সিম ৬০ টাকা, করলা ৪০ টাকা, টমেটো ১০ টাকা, শশা ৩০ টাকা, বাধাকপি ৫ থেকে ১০ টাকা দরে বিক্রি হচ্ছে। কিন্তু মাছ মাংসের দর কিছুটা বেশি বলে জানান অধিকাংশ ক্রেতারাই। তবে স্থানীয় ভাবে চাষ করা সবজি সুলভ মূল্যে পেয়ে অনেক ক্রেতাই আবার বেজায় খুশি। বিশেষ করে চাকরিজীবি যারা, তারা অফিস টাইমের আগেই সারতে পারেন তাদের বাজারের কাজটি। এদিকে ভালো দাম পেয়ে বিক্রেতারাও সন্তোষ প্রকাশ করেন। নেত্রকোনা বিভিন্ন গ্রামের প্রায় দেড় শতাধিক বিক্রেতা এই জয়ের বাজারে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত সবজি বিক্রি করেন বলে জানান ব্যবসায়ীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি