1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

নেত্রকোনায় শেষ হলো ‘পৌরসভা সম্পর্কিত অবহিতকরণ প্রশিক্ষণ’

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১

নেত্রকোনায় সমাপ্ত হলো দুই দিনব্যাপী পৌরসভা সম্পর্কিত অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালা। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) আয়োজনে নেত্রকোনা জেলার পাঁচটি পৌরসভার সকল কাউন্সিলরদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালা শেষে সার্টিফিকেট প্রদান করা হয়। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সোমবার থেকে শুরু হওয়া প্রশিক্ষণ কর্মশলায় মঙ্গলবার সার্টিফিকেট প্রদান করেন জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান।

কর্মশালায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিএিলজি) জিয়া আহমেদ সুমনের সভাপতিত্ব জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান প্রধান অতিথি ছিলেন। এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুহেল মাহমুদ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে জেলার মদন, মোহনগঞ্জ, দুর্গাপুর কেন্দুয়া ও নেত্রকোনা সদর পৌরসভার নবনির্বাচিত সাধারণ ও সংরক্ষিত মোট ৬০ জন কাউন্সিলর অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, আগামী দিনে জনগণের কল্যাণে পৌরসভার কার্যক্রমকে সঠিকভাবে মানুষের দৌড় গোড়ায় পৌঁছে দিতে কাজে লাগাবে এই প্রশিক্ষণ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি