1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

নেত্রকোনায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

দ্বিতীয় দফায় আবারও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন নেত্রকোনার কৃষকরা।

বৃহস্পতিবার মধ্যরাতে নেত্রকোনার উপর দিয়ে বয়ে যায় ঝড়ো বাতাস। এসময় জেলার বিভিন্ন উপজেলার বেশকিছু গ্রামে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।

জেলার কলমাকান্দা উপজেলা, বারহাট্টা ও মোহনগঞ্জের বেশ কয়েকটি গ্রামে এই শিলাবৃষ্টি হয়েছে।
কৃষকরা বলছেন তাদের অনেক ক্ষতি হয়েছে। এমনও আছে কৃষকের আবাদকৃত পুরো জমিটিই শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে।

কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের বড় পারুয়া গ্রামের খাইরুল ইসলাম বিজয় জানান, ঝড়ো বাতাসের মধ্যে হঠাৎ কিছুক্ষণের শিলাবৃষ্টিতে মাটি সাদা হয়ে গেছে। ধানের জমিতে পড়ায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

কলমাকান্দার পোগলা ইউনিয়নের পোগলা গ্রামের কৃষক রফিকুল ইসলাম জানান, তার এক একর জমির পুরোটাই নষ্ট হয়ে গেছে। তবে নেত্রকোনা কৃষি অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মো. হাবিবুর রহমান বলছেন, বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হয়েছে। জেলার কলমাকান্দার পোগলা ইউনিয়ন, বারহাট্টার চিরাম ও মোহনগঞ্জের সদর এই তিনটি ইউনিয়নের খবর পেয়েছি। বিকাল নাগাদ ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যাবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি