1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী সংসদে সেতুমন্ত্রীর তোপ: ‘রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই’ ঈদুল আজহা সামনে, মিলতে পারে টানা ১০ দিনের ছুটি! ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ পরিবারে ভাতা—সংসদে প্রধানমন্ত্রীর তথ্য কুমিল্লায় কালবৈশাখীর তাণ্ডব: ৩৫ ট্রান্সফরমার নষ্ট, বিদ্যুৎহীন ১৭ উপজেলা সুস্থতার পথে মির্জা আব্বাস, শিগগিরই দেশে ফেরার আশা জলাবদ্ধতায় হাঁটু পানি, বেঞ্চে পা তুলে এসএসসি পরীক্ষা কুমিল্লায়

নেত্রকোনায় শিক্ষার্থীকে মারধরের ঘটনায় গ্রেফতার ২

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের পুটিজানা গ্রামের মাহমুদুল হাসান রকি (২২) নামের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- আলমগীর হোসেন (৩০) ও খোকন মিয়া (৪২)। গ্রেফতারকৃতরা একই ইউনিয়নের পুটিজানা গ্রামের আব্দুল খালেকের ছেলে। সম্পর্কে তারা ভাই।

এর আগে গত শনিবার (১৯ ফেব্রুয়ারি) ওই শিক্ষার্থী মারধরের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। রকি নেত্রকোনা সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী। রকির বাবা আলতু মিয়া বাদী হয়ে গতকাল রবিবার (২০ ফেব্রুয়ারি) চারজনের নাম উল্লেখ করে কলমাকান্দা থানায় মামলাটি দায়ের করেন। গ্রেফতারকৃতদের নেত্রকোনা আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ জানুয়ারি উপজেলার বড়খাপন ইউনিয়নের যাত্রাবাড়ি এলাকার ডেকুরেটর ব্যবসায়ী সুজন দাসের দোকান থেকে আলতু মিয়া তার এক আত্মীয়র বিয়ের জন্য ভাড়ায় কিছু ডেকরেটরের মালামাল আনেন। বিয়ে শেষে ডেকরেটরের মালামাল ফেরৎ দিলেও সুজনকে ভাড়ার টাকা দেওয়া হয়নি। এনিয়ে প্রায় একমাস পর গত শনিবার সকালে সুজনের পক্ষে পুটিজানা গ্রামের আব্দুল খালেকের ছেলে আলমগীর ভাড়ার টাকা চাইলে আলতু মিয়াসহ তার পরিবারের লোকজনের সাথে তার কথা কাটিকাটি হয়। ওইদিন দুপুরে আলতু মিয়ার ছেলে মাহমুদুল হাসান রকি গরু মাঠে ছেড়ে বাড়ি আসার পথে রজব আলীর পতিত জমিতে আসা মাত্রই আলমগীরসহ আরও কয়েকজন মিলে রকিকে বেধরক মারধর করে আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। রকি বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যাপারে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, এ ঘটনায় দুজনকে গ্রেফতার করে নেত্রকোনা আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি