1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

নেত্রকোনায় লকডাউন কার্যকরে মোবাইল কোর্ট

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

নেত্রকোনায় লকডাউন কার্যকর করতে মোবাইল কোর্ট পরিচালনা করছে স্থানীয় প্রশাসন। অহেতুক ঘুরাঘুরিসহ নানা বাহানায় মানুষের বের হওয়া বন্ধ করতেই শহরের মোড়ে মোড়ে পরিচালিত হয়েছে মোবাইল কোর্ট।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুদা আক্তার এই মোবাইল কোর্ট পরিচালনার নির্বাহী ম্যাজিস্ট্রেট।

শহরের মোক্তারপাড়া পৌরসভার মোড়, শহীদ মিনার মোড়সহ বিভিন্ন স্থানে অহেতুক বের হওয়া মোটরসাইকেল আরোহী ও রিকশা আরোহীদের আটকে দিচ্ছে প্রশাসন। এসময় মোট চারটি মামলা দেয়া হয়। সতর্কতামূলক ৯০০ টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার সকাল থেকে মানুষের ঘুরাঘুরি বেড়ে যাওয়ায় দুপুর থেকে কড়াকড়ি অবস্থা জারি রাখতেই এই মোবাইল কোর্ট পরিচালনা করছে স্থানীয় প্রশাসন। বাজার হাসপাতাল ছাড়া যারা বাইরে ঘুরছেন সঠিক তথ্য দিতে না পারলে মামলাসহ জরিমানা আদায় করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি