1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট সীমান্তে ‘কুমির-সাপ’ মোতায়েনের প্রস্তাব বিএসএফের, সমালোচনায় বিশেষজ্ঞরা

নেত্রকোনায় যুবলীগ নেতাসহ ৭ জুয়াড়ি আটক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ মে, ২০২১

নেত্রকোনার দুর্গাপুর পৌর যুবলীগের সভাপতি মো. নজরুল ইসলামসহ সাত জুয়াড়িকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১৬ মে) রাতে উপজেলার উকিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অপর আটকরা হলেন- মো. মোরশেদ মিয়া (৩৭), মো. আমিনুল হক (৩৫), মো. লিটন (৩৮), এরশাদ মিয়া (৩৭), সোহেল রানা (৩৭) ও প্রদীপ পাল (৩৬)। তাদের সবার বাড়ি দুর্গাপুরের বিভিন্ন এলাকায়।

এছাড়া ৩৪ পিস ইয়াবাসহ মো. আলম (৩৬) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার (১৭ মে) বিকেলে পৃথক দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ওই এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় মো. আলমকে ৩৪ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে যুবলীগ নেতা নজরুল ইসলামের বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে তাস ও নগদ ৪৭ হাজার টাকাসহ সাতজনকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের বলেন, সোমবার বিকেলে পৃথক মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি