1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী

নেত্রকোনায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে জরিমানা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২

নেত্রকোনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বাজারে অভিযান পরিচলনা করে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং আমদানিকারকের সিলবিহীন পণ্য বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।

এসময় তাদেরকে সতর্ক করা হয়। রবিবার বিকালে সদর উপজেলার স্টেশন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো. শাহ আলম।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এন এস আই) এর তথ্যের ভিত্তিতে জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. হাবিল উদ্দীন ও জেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল হককে নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা মো. শাহ আলম বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক অর্পিত ক্ষমতাবলে নেত্রকোনা জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান সার্বিক নির্দেশনায় চলমান জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি