1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

নেত্রকোনায় ভ্রাম্যমাণ আদালতের ১১ মামলা ও জরিমানা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১

দেশজুরে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় নেত্রকোনার প্রশাসন নেমেছে ভ্রাম্যমাণ আদালতে। ভোক্তা অধিকার আইনে গত দুদিন ধরে জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১১টি মামলায় জরিমানা আদায় করেছে ১৭ হাজার ২শ টাকা। এ সকল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী ও মো. রেজাউল ইসলাম।

পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতে দন্ডবিধি ১৮৬০, ড্রাগ আইন, ১৯৪০ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর অধীনে প্রথম দিনে ৭টি মামলায় মোট ১০ হাজার ৭০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।

জেলার সদর উপজেলার মদন বাসস্ট্যান্ড ও সিএনজি স্টেশন এবং পূর্বধলা উপজেলার হিরনপুর বাজারে এসকল অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। একাধিক ফার্মেসীতে মেয়াদউত্তীর্ণ ঔষধ রাখা এবং দোকানে দোকানে পলিথিন রাখার জন্য বিপুল পরিমাণ ঔষধ ও পলিথিন জব্দ করা হয়। সেইসাথে করোনা সচেতনতা ও মোটরসাইকেলে হেলমেট ব্যবহারে সতর্ক করেন।

অন্যদিকে বৃহস্পতিবার দ্বিতীয় দিনে শহরের ছোটবাজার, বড়বাজারসহ বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে মোট ৪ টি মামলায় সাড়ে ৬ হাজার টাকা অর্থদন্ড করেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়াও বাজারে বাজারে সকলকে মাস্ক পরিধান ও আইন মেনে চলতে নির্দেশনা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি