1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি কী বার্তা দি‌তে হঠাৎ দি‌ল্লি গে‌লেন দীনেশ ত্রিবেদী? ‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক

নেত্রকোনায় বাসের চাপায় সুপারভাইজার নিহত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১

নেত্রকোনা আন্তঃজেলা বাস টার্মিনালের ভেতরেই একটি বাস পার্কিং থেকে সড়কে ওঠার সময় খোরশেদ আলম (৪০) নামে শাহ জালাল পরিবহনের সুপার ভাইজারকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন।

তিনি ময়মনসিংহ জেলা মুক্তাগাছা থানার মোগলহাট্টা গ্রামের ইমাম আলীর ছেলে। রবিবার দুপুরে খাবারের পর পার্কিং করা গাড়ির পাশে দাঁড়িয়ে থাকার সময় এ দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে নেত্রকোনা মডেল থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা শহরের পৌর এলাকার পারলা আন্তঃজেলা বাস টার্মিনালের ভেতর নেত্র পরিবহনের সিয়াম শারমিন বাস সড়কে যাচ্ছিল। এসময় অন্য আরেকটি পার্কিং করা বাসের পাশে দাঁড়ানো শাহ জালাল পরিবহনের সুপার ভাইজার খোরশেদ আলমকে চাপা দেয়।

এতে বাসের ঘষায় মাথায়ে গুরুতর জখম হন তিনি। উপস্থিত লোকজন দ্রুত নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, আইন গত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতের স্বজনরা আসলে ময়নাতদন্ত শেষে তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি