1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
বিমানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি: ৩৭ হাজার কোটি টাকায় ১৪ উড়োজাহাজ কিনছে বিমান ব্যয় কমাতে নতুন নির্দেশনা: অতিরিক্ত সচিবরা আর বিজনেস ক্লাসে ভ্রমণ করতে পারবেন না ফুলবাড়িয়ায় অবৈধ জ্বালানি বেচাকেনা: ট্যাংক লরি জব্দ, গ্রেপ্তার ৩ সাপের ছোবল খেয়ে জীবিত গোখরা নিয়েই হাসপাতালে যুবক ভালুকায় স্কুলে চুরি: কম্পিউটারসহ ৩ লাখ টাকার মালামাল উধাও সংসদে ঐক্যের ডাক: ‘পিঁপড়ার বলের মতো’ একসঙ্গে থাকার আহ্বান চিফ হুইপ মনির রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের তামিমের নেতৃত্বাধীন বিসিবি কমিটি নিয়ে হাইকোর্টে রিট মায়ের আরোগ্য কামনায় দানবাক্সে সোনার দুল ও চিরকুট সীমান্তে ‘কুমির-সাপ’ মোতায়েনের প্রস্তাব বিএসএফের, সমালোচনায় বিশেষজ্ঞরা

নেত্রকোনায় বজ্রপাতে প্রাণ গেল দুই যুবকের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩১ মে, ২০২১

নেত্রকোনার কেন্দুয়া ও দুর্গাপুর উপজেলায় বজ্রপাতে দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (৩১ মে) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

নিহত সুমন মিয়া (২৫) কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বান্দনাল কোনাপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি বলাইশিমুল ইউনিয়নের আড়ালিয়া গ্রামের আবুল হাসনাতের কৃষি শ্রমিক হিসেবে কাজ করতেন।

বিষয়টি নিশ্চিত করে বলাইশিমুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলু রহমান জানান, সোমবার দুপুরে হাওরের সেচ ঘরে কাজ করতে যান সুমন। এ সময় আকস্মিক বজ্রপাতে মারাত্মক আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে দুর্গাপুরে বজ্রপাতে ইকবাল হোসেন (২৪) নামে এক যুবক নিহত হন। তিনি উপজেলার বিরিশিরি ইউনিয়নের চৈতাটি গ্রামের ছাবেদ আলীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার দুপুরের দিকে সোমেশ্বরী নদীতে নৌকা দিয়ে বালু তুলছিলেন ইকবাল। এ সময় ঝড়-বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি