1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

নেত্রকোনায় বজ্রপাতে নিহত ৮

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ মে, ২০২১

হাওরে কাজ করতে গিয়ে নেত্রকোনার চার উপজেলায় বজ্রপাতে আটজন নিহত হয়েছেন। এদের মধ্যে কেন্দুয়া উপজেলায় দুজন কৃষক, মদনে দুজন কৃষক, খালিয়াজুরীতে তিনজন কৃষক ও পূর্বধলায় এক শিশু। এ ছাড়া বজ্রপাতে খালিয়াজুরীতে পাঁচজন ও মদনে চারজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ মে) বিকেল পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নেত্রকোনার পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সি বজ্রপাতে আটজনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

বজ্রপাতে মারা যাওয়া কৃষকরা হলেন- কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের বৈরাটী গ্রামের মো. বায়েজিদ মিয়া (৪২) ও কান্দিউড়া ইউনিয়নের কুণ্ডলী গ্রামের মো. ফজলুর রহমান (৫৫), খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের খেলু ফকিরের ছেলে কৃষক অছেক মিয়া (৩২) একই গ্রামের আমির সরকারের ছেলে কৃষক বিপুল মিয়া (২৮), বাতুয়াইল গ্রামের মঞ্জুরুল হকের ছেলে মনির হোসেন, মদন উপজেলার পশ্চিম ফতেপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে হাফেজ মো. শরীফ ( ১৮) ও একই গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে মাওলানা আতাবুর রহমান (১৯)। এরা সবাই হাওরে কাজ করতে গিয়ে বজ্রপাতে নিহত হন।

এছাড়া বজ্রপাতে পূর্বধলায় উপজেলার দলামূলগাঁও ইউনিয়নের টাকলি গ্রামের ইছাক মিয়ার ছেলে জুনাইদ (৮) নিহত হয়েছে।

এদিকে, নেত্রকোনার জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান বলেন, ‘বজ্রপাতে নিহত প্রত্যেকের পরিবারকে নগদ ১৫ হাজার টাকা করে দেয়া হয়েছে। এছাড়া আহতদের পরিবারকে ৩ হাজার টাকা করে দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি