1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

নেত্রকোনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৫ জুন, ২০২১

নেত্রকোনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুন) দুর্গাপুর উপজেলার বড়ইউন্দ বাজরে এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ারে হোসেন কলমাকান্দায় উপজেলার নাজিরপুর ইউনিয়নের পশ্চিম আনন্দপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দোকানে বসাকে কেন্দ্র করে আনোয়ার হোসেনের সঙ্গে পাশের বড়ইউন্দ গ্রামের সোহেল মিয়ার (২২) বাগবিতণ্ডা হয়। বিষয়টি মীমাংসার জন্য তাদের স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল জব্বার ওই বাজারের স্বপন মিয়ার দোকানে নিয়া যান। সেখানে ফের বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে সোহেল মিয়া ও তার ভাই জুয়েল মিয়া (১৯), বাবা মরম আলী ও আকবর আলীর ছেলে আমছর আলী (২৫) প্রতিপক্ষ আনোয়ার হোসেন, তার বাবা মকবুল হোসেন ও তার চাচাতো ভাই মনির হোসেনের ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে। এসময় তিনজন গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা নূর এ আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ফারুক মিয়া নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি