1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

নেত্রকোনায় পৌঁছাল দ্বিতীয় ডোজের ভ্যাকসিন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

নেত্রকোনায় বুধবার বিকালে পৌঁছলো দ্বিতীয় ডোজের ৩৬ হাজার ভ্যাকসিন। জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের উপস্থিতিতে জেলার সিভিল সার্জন ৩৬ হাজার ভ্যাকসিন বুঝে নেন। নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের ইপিআই ভবনে ভ্যাকসিনগুলো রাখা হয়।

আজ বৃহস্পতিবার থেকে জেলার ১০ উপজেলায় পৌঁছে যাবে ভ্যাকসিন। শুরু করা হবে দ্বিতীয় ডোজ। এর পাশাপাশি প্রথম ডোজের ভ্যাকসিন প্রদান চালু থাকবে। প্রথম পর্যায়ে ৭২ হাজার ভ্যাকসিন আসে জেলায়। এরপর গত ৭ ফেব্রুয়ারি থেকে সেই ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়। যা এখনো চলমান রয়েছে।

জেলার সিভিল সার্জন মো. সেলিম মিয়া জানান, দেশের অন্যান্য জায়গার মতো নেত্রকোনাতে সংক্রমণের হার ঊর্ধ্বগতিতে। প্রথম ডোজ নিলেও করোনা কাভার হবে মনে করা যাবে না। দুটো ডোজই সকলকে নিতে হবে। আজকে করোনায় আটজন শনাক্ত হয়েছে।

ভ্যাকসিনগুলো বুঝে নেওয়ার সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন ও জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট রেজাউল ইসলাম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি