1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

নেত্রকোনায় পৃথক স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ মে, ২০২১

নেত্রকোনার কেন্দুয়া ও মদনের পৃথক দুইটি স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ মে) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, কেন্দুয়ার কৃষ্ণরামপুর গ্রামের মাধব চন্দ্র দাসের ছেলে পলাশ চন্দ্র দাস (১৯) ও মদন উপজেলার পূর্ব নায়েকপুর গ্রামের মৃত আলী আজগরের ছেলে মোবারক মিয়া (৩০)।

পুলিশ জানায়, রোববার সকাল সাড়ে ৬টায় কেন্দুয়ার কৃষ্ণরামপুর গ্রামে বাড়ির পাশে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পলাশ চন্দ্র দাস নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এদিকে জেলার মদন উপজেলার পূর্ব নায়েকপুর গ্রামের পাশে হাওরে গাছে ঝুলন্ত অবস্থায় মোবারক মিয়া নামের এক দিনমজুরের মরদেহ উদ্ধার করা হয়।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ এস এম মনিরুল ইসলাম (অপরাধ) বিষয়টি নিশ্চিত করেছেন।

ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি