1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

নেত্রকোনায় পুলিশের ঘাড় কামড়ে পালানোর চেষ্টা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১

বয়সে সে কিশোর (১৮)। কিন্তু থানায় তার নামে মাদকের একাধিক মামলা রয়েছে। পুলিশের খাতায় মাদকসেবন ও কারবারি তালিকায় রয়েছে তার নাম। এবার এক সহযোগীসহ ১০০ ইয়াবা নিয়ে হাতেনাতে ধরা পড়েছে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে।

কিন্তু তল্লাশির এক পর্যায়ে পুলিশ সদস্যের ঘাড়ে কামড় দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। তবে ব্যর্থ হয়ে অবশেষে ঠাঁই হয়েছে শ্রীঘরে।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে নেত্রকোনা সদর উপজেলার নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের হিরণপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক ওই কিশোরের সঙ্গে থাকা সহযোগী হলেন আতিক মিয়া (২২)। এছাড়া আহত পুলিশ সদস্য মিজানুর রহমান। তিনি জেলা ডিবি পুলিশে কর্মরত।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই কিশোর দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন ও বিক্রি করতো। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে।

শুক্রবার আতিক মিয়া নামে তার এক সহযোগীকে নিয়ে হিরণপুর বাজার এলাকায় ১০০ পিস ইয়াবা নিয়ে বিক্রির জন্য অপেক্ষা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমেদের নেতৃত্বে এসআই তপন চন্দ্র বাকালি, এসআই শাহিদুল ইসলাম, এএসআই মশিউল হক, কনস্টেবল মিজানুর রহমানসহ একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তল্লাশির সময় ওই কিশোরের কাছ থেকে ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় সে পুলিশ সদস্য মিজানুর রহমানের ঘাড়ে কামড়ে আহত করে পালানোর চেষ্টা করে। কামড় সহ্য করে মিজান তাকে জাপটে ধরে।

এ ব্যাপারে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমদ বলেন, আহত পুলিশ সদস্য চিকিৎসা নিয়ে এখন সুস্থ। ওই কিশোর এবং আতিকের নামে নেত্রকোনা মডেল থানায় এসআই শাহিদুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও সরকারি কাজে বাধার অভিযোগে মামলা করেন। পরে বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি