1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

নেত্রকোনায় পিকআপের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১

নেত্রকোনায় পিকআপের ধাক্কায় মো. সাইফুল ইসলাম (৩৭) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুর ২টায় নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে সদরের বাঘরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ময়মনসিংহের গৌরীপুরের রামগোপালপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে এবং নেত্রকোনা সদর কোর্টের কনস্টেবল।

পুলিশ জানায়, দুপুরে সাইফুল ইসলাম মোটরসাইকেলে করে ময়মনসিংহের রামগোপালপুরে যাচ্ছিলেন। পথে দুপুর ২টায় নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের বাঘরা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার আলামীন হোসাইন পুলিশ সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ পুলিশ লাইনসে নেয়া হয়েছে। পিকআপটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি