1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

নেত্রকোনার কেন্দুয়ায় ১৩ মাস বয়সী এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। সোমবার বিকেলে জেলার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের দিগলহাটি গ্রামে এ ঘটনাটি ঘটেছে। শিশুটি ওই গ্রামের জানফর আলীর ছেলে মাহমুদউল্লাহ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে জানফর আলীর স্ত্রী ঘরের কাজ করার সময় সকলের অজান্তে শিশু মাহমুদউল্লাহ হঠাৎ নিখোঁজ হয়। অনেকক্ষণ শিশুটিকে বাড়ির লোকজন দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে বাড়ির লোকজন শিশুটিকে বাড়ির পাশেই পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে দ্রুত তারা শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি কাজী শাহ নেওয়াজ বলেন, কেন্দুয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। শিশুটির পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুকে দাফন করতে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি